অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সেই ২০০১-০২ মৌসুমে। সিলেটের ওপেনার ইমতিয়াজ হোসেন এরপর খেলে ফেলেছেন ১০৭টি প্রথম শ্রেণির ম্যাচ। মজার ব্যাপার হলো, ইমতিয়াজ সব কটি ম্যাচই খেলেছেন জাতীয় লিগে সিলেটের হয়ে। জাতীয় লিগে ইমতিয়াজের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু একজন—শাহীন হোসেন। খুলনায় সিলেট-বরিশাল ম্যাচটা জাতীয় লিগে শাহীনের ১০৮তম ম্যাচ। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ১০৭টি ম্যাচই খেলেছেন বরিশালের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচটিই শুধু বরিশালের হয়ে খেলেননি শাহীন। ২০০০-০১ মৌসুমে ওই ম্যাচে শাহীনের দল ঢাকা মহানগরের প্রতিপক্ষ ছিল বরিশাল! জাতীয় লিগে এ ছাড়া এক শর বেশি ম্যাচ খেলেছেন আনিসুর রহমান (১০৩) ও ফয়সাল হোসেন (১০২)।