প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হলো। মাঠে দর্শকের চোখের সামনে সরাসরি নিজের দক্ষতা দেখাতে কেমন লাগে, সেটি হয়তো এখনো মাঝে মাঝে রোমাঞ্চ জাগায় অ্যান্ড্রু ফ্লিনটফের মনে। সাবেক ইংলিশ অলরাউন্ডার আবার সরাসরি পারফর্ম করবেন, তবে টিভি পর্দায়। ‘ফ্যাট ফ্রেন্ডস’ নামের একটি গীতিনাট্যে অভিনয় করবেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার। তা-ও আবার এই গীতিনাট্যের মূল চরিত্র ‘কেভিন চাডউইক’ হিসেবেই অভিনয় করবেন ‘ফ্রেডি’! তবে এখনই নয়, ফ্লিনটফের অভিনয় দেখতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত। ওই সময়ই টিভিতে প্রচার করা হবে নাটকটি। এএফপি।