অভিযুক্ত ফাঙ্গিসো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন অ্যারন ফাঙ্গিসো। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। কিন্তু স্বপ্নপূরণের ঠিক আগমুহূর্তে বড় এক ধাক্কা খেলেন এই বাঁহাতি স্পিনার। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, ১৪ দিনের মধ্যে শুদ্ধি পরীক্ষা দিয়ে ফিরতে হবে তাঁকে। দুঃসময় যেন ঘিরে ধরেছে ফাঙ্গিসোকে। ম্যাচ চলাকালে কোকেন সেবনের ভান করে এমনিতেই সমালোচনার মুখে পড়েছেন। এবার তাঁর বোলিং অ্যাকশন নিয়েও উঠল প্রশ্ন। বিশ্বকাপের আগে সময় আছে মাত্র দুই সপ্তাহ, ফাঙ্গিসো কি এর আগে ফিরতে পারবেন? রয়টার্স।