অভিযুক্ত শ্রীনিবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের স্পট ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন মুডগাল কমিটির তদন্ত প্রতিবেদন অবশেষে আলোর মুখ দেখেছে। ভারতের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে কাল শুনানি চলাকালে ফিক্সিং-কাণ্ডে জড়িত সন্দেহে নাম এসেছে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত চারজনের। সবচেয়ে বড় নাম আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। বাকি তিনজন—শ্রীনিবাসনের জামাতা চেন্নাই সুপার কিংসের অন্যতম কর্ণধার গুরুনাথ মায়াপ্পন, আইপিএলের প্রধান নির্বাহী সুন্দর রমণ ও রাজস্থান রয়্যালসের মালিক রাজ কুন্দ্রা। তিন ক্রিকেটারের নামও এসেছে তদন্তে, তবে আদালতের নির্দেশে ক্রিকেটারদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। ক্রিকইনফো।