২৩৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ৮২.৫ ওভারে ২৩৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর বিপর্যয়ের পর নাজমুল হোসেনের ৪৪ রান মোহাম্মদ মিঠুনের ৬৩ রানে সংগ্রহটা এ পর্যায়ে আনতে পেরেছে মুমিনুল হকের দল।
নাজমুল–মিঠুন ছাড়াও লিটন দাস ৩৩ আর অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩০।
পাকিস্তানের পক্ষে ৫৩ রানে ৪ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট মোহাম্মদ আব্বাস আর হারিস সোহেলের। একটি উইকেট নিয়েছেন নাসিম শাহ।

