অভিষেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ৩ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪, দলও পেয়েছে জয়। টেস্ট অভিষেকটা স্মরণীয়ই হলো পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর। ইয়াসিরের আগে কোনো পাকিস্তানি লেগ স্পিনার টেস্ট অভিষেকে ৫-এর বেশি উইকেট নিতে পারেননি। ৫ উইকেট নেওয়ার ঘটনাও মাত্র একটি। ১৯৯৮ সালে করাচিতে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন শহীদ আফ্রিদি। ইয়াসিরের আগে ম্যাচে ৭ বা তার বেশি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা সর্বশেষ তিন লেগ স্পিনারই ছিল ভারতের—অমিত মিশ্র (৭/১০৬, ২০০৮), নরেন্দ্র হিরওয়ানি (১৬/১৩৬, ১৯৮৮) ও বামন কুমার (৭/১৩২, ১৯৬১)। টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডটা হিরওয়ানিরই।