প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে অভিষেকেই জয়। পরশু অস্ট্রেলিয়ার টাউনসভিলে হংকংকে হারিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, বারমুডা ও আফগানিস্তানের পাশে বসেছে পাপুয়া নিউগিনি (পিএনজি)। ওয়ানডে খেলা ২৩টি দলের (বিশ্ব, এশিয়া ও আফ্রিকা একাদশ বাদে) মধ্যে অভিষেক জয় পেয়েছে এই ছয়টি দলই। কাল একই ভেন্যুতে হংকংকে আবারও হারিয়ে অনন্য কীর্তি গড়ে ফেলেছে ওয়ানডের নবতম দলটি। ওয়ানডে অভিষেকের পর টানা দুই ম্যাচে এই প্রথম জিতল কোনো দল। পিএনজির উল্টো পিঠেই অবস্থান হংকংয়ের। এ পর্যন্ত ৮টি ওয়ানডে খেলে আটটিতেই হেরেছে দলটি। অভিষেকের পর টানা সবচেয়ে বেশি ম্যাচ হারা দলটির নাম অবশ্য বাংলাদেশ। ১৯৮৬ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ২২ ওয়ানডে হারার পর প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।