অভিষেকেই বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান নজরকাড়া অভিষেক
মুস্তাফিজুর রহমান নজরকাড়া অভিষেক

২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রুবেল হোসেন ৩৩ রানে ৪ উইকেট। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোহাগ গাজী ২৯ রানে ৪ উইকেট। ২০১৪ সালে ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ ২৮ রানে ৫ উইকেট। ২০১৪ সালেই জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুল ইসলাম হ্যাটট্রিকসহ ১১ রানে ৪ উইকেট। এবার ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ৫০ রানে ৫ উইকেট।
ওয়ানডে অভিষেকেই ৪-৫ উইকেট নেওয়া বাংলাদেশের বোলারদের তালিকাটা শুধু লম্বাই হচ্ছে। ভারতের বিপক্ষে হইচই ফেলে দেওয়া মুস্তাফিজ ওয়ানডে অভিষেকে ৪ উইকেট নেওয়া পঞ্চম বাংলাদেশি। ২০০৪ সাল থেকে হিসাব করলে গত ১১ বছরে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের চেয়ে বেশি ৪ উইকেট নিতে পারেননি অন্য কোনো দেশের বোলাররা। এই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ চারবার ৪ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেছেন দক্ষিণ আফ্রিকান বোলাররা—ভারনন ফিল্যান্ডার (৪/১২), লনওয়াবো সতসোবে (৪/৫০), ইমরান তাহির (৪/৪১) ও মার্চেন্ট ডি ল্যাঙ্গা (৪/৪৬)।
২০০৪ সাল থেকে ওয়ানডে অভিষেকে ২১.০৪ গড়ে বাংলাদেশের বোলাররা উইকেট নিয়েছেন ৪২টি। ১৯.৭০ গড়ে ৩৭ উইকেট নিয়ে বোলিং গড়ে বাংলাদেশের ওপরে শুধু দক্ষিণ আফ্রিকাই। অভিষেকে বাংলাদেশের বোলাররা ওভারপিছু রান দিয়েছেন ৪.৪৯ গড়ে। ইকোনমির এই হিসাবেও সবার সেরা বাংলাদেশ।
এই সময়টায় ওয়ানডে অভিষেকে সবচেয়ে বাজে বোলিং গড় ভারতীয়দের। ভারতের বোলাররা ৪২.১২ গড়ে উইকেট নিয়েছেন ৩১টি। ৪ উইকেট নিতে পারেননি একজন বোলারও। গত ১১ বছরে অভিষেকে ৪ উইকেট নেই পাকিস্তান ও শ্রীলঙ্কার কোনো বোলারেরও।

অভিষেকে বিভিন্ন দেশের বোলাররা (২০০৪ থেকে)

দল  ম্যাচ  উইকেটগড়ইকোনমি৪‍+উইকেট
দক্ষিণ আফ্রিকা ৩০  ৩৭১৯.৭০৪.৬৭৪
বাংলাদেশ  ৩৬৪২২১.০৪৪.৪৯৫
ওয়েস্ট ইন্ডিজ  ৪২৩৩২৫.৩৬৪.৫১১
ইংল্যান্ড  ৪৫৪৩২৬.২৭৪.৭২১
পাকিস্তান  ৪০৩৭৩০.৩৫৪.৭৯০
শ্রীলঙ্কা  ৪০৩০৩০.৯০৫.১১০
জিম্বাবুয়ে৩৮৪০৩১.৬৫৫.৪২১
অস্ট্রেলিয়া৪৭৪৭৩৩.১৭৫.০৫১
নিউজিল্যান্ড      ৪৩  ৩৩  ৩৪.৭৮  ৫.৫৭২
কানাডা    ৩০২৯ ৩৯.০৬   ৫.৪০১
ভারত  ৪২  ৩১ ৪২.১২৫.১০০