অভিষেকেই শাদাবের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট! যা িট–টোয়েন্টিতে কোনো অভিষিক্ত বোলারের সবচেয়ে ‘কিপ্টে’ বোলিংয়ের বিশ্বরেকর্ড। অভিষেকে এর চেয়ে ভালো আর কী চাইতে পারতেন শাদাব খান?
পাকিস্তানের হয়ে কালই প্রথম খেললেন ১৮ বছর বয়সী লেগ স্পিনার। তাতে তাঁর ঘূর্ণিতেই ভুগল ওয়েস্ট ইন্ডিজ। ব্রিজটাউনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়রা ২০ ওভারে ৮ উইকেটে করেছে ১১১ রান। এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৫০ রান।
৭৪ রানেই ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের রান এক শ পেরোনোর কৃতিত্বটা কার্লোস ব্রাফেটের। আটে নেমে ২৭ বলে করেছেন অপরাজিত ৩৪ রান।
তার আগেই দেখা গেল শাদাব-চমক। প্রথম ওভারেই ২ উইকেট! দ্বিতীয় বলে তাঁর গুগলি পড়তে না পেরে এলবিডব্লু ওয়ালটন, দুই বল পর বোল্ড সিমন্স। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে আবার উইকেট, এবার সুনীল নারাইন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৮ বলেই ৩ উইকেট—স্বপ্নের অভিষেকই তো। টেন ক্রিকেট।