অমিত মিশ্র গ্রেপ্তার, পরে জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত মিশ্র। ছবি: এএফপি।
অমিত মিশ্র। ছবি: এএফপি।

অভিযোগটা এসেছিল তাঁর এক বান্ধবীর কাছ থেকেই। অমিত মিশ্র তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন—এই অভিযোগের জবাব দিতেই আজ পুলিশের সামনে হাজির হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালিয়ে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তারই করেছে বেঙ্গালুরু পুলিশ।
পরে অবশ্য তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেই ভারতীয় দলের জার্সিতে দেখা গেছে মিশ্রকে। আগামী মাস থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের দলেও আছেন এই লেগ স্পিনার।
গত ২৭ সেপ্টেম্বর মিশ্রর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছিল। তাঁর বান্ধবী অভিযোগ করেন, বেঙ্গালুরুর হোটেল কক্ষে মিশ্র তাঁকে মারধর করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।