অর্থ পেল বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এখন ‘দিন আনি দিন খাই’ অবস্থা। চলতি সিরিজের আগে ইংল্যান্ডকে নিজেদের খরচ বহন করার প্রস্তাবও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত অমন অবস্থা দেখতে না হলেও প্রথম তিন টেস্টের জন্য আদালতের অনুমতি নিয়ে খরচের অর্থ জোগাড় হয়েছিল। কিন্তু শেষ দুই টেস্টও তো আয়োজন করতে হবে! নতুন করে তাই শেষ দুই টেস্টের জন্য ১.৩৩ কোটি রুপি চেয়ে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুপ্রিম কোর্ট সে আবেদনে সাড়া দিয়েছেন কাল। সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচের জন্য ২৫ লাখ টাকা ব্যয়ের অনুমতিও দিয়েছেন। তবে টিকিট বিক্রির আয়ের কোনো অংশ রাজ্য দলগুলোকে দেওয়ার নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ডেকান ক্রনিকল।