অলকের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনে বোলারদের দাপট থাকলেও কাল দ্বিতীয় দিনে এল ভারসাম্য। তেমন সাফল্য পাননি বোলাররা, আবার বড় ইনিংস আসেনি ব্যাটসম্যানদের কাছ থেকেও। ধীমান ঘোষ-শাফাক আল জাবিরের শেষ উইকেট জুটিতে আসা ৭৭ রানের সৌজন্যে বিসিবি উত্তরাঞ্চল শেষ উইকেটে ৭০ রান যোগ করে অলআউট হয়েছে ৩৭৮ রানে। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ওয়ালটন মধ্যাঞ্চলও খারাপ করেনি, ৬ উইকেট হারিয়ে করেছে ২২২।
ফতুল্লায় বিসিএলের অন্য ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পেয়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের অভিজ্ঞ ব্যাটসম্যান অলক কাপালি। আবদুর রাজ্জাকের বলে আউট হওয়ার আগে অলক করেছেন ১১১। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৪৪২ রানে অলআউট পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ২ উইকেটে ১০১।