অলরাউন্ড নৈপুণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ২০৯ রান, বল হাতে ১১ উইকেট। ইংল্যান্ড সফরটা দারুণ কাটছে ভুবনেশ্বর কুমারের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দুটি শেষ। বাকি তিন টেস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন ভারতীয় পেসার? পারলে কিন্তু দারুণ হয়। কোনো টেস্ট সিরিজে ৩০০ রান করার পাশাপাশি ২০ উইকেট নেওয়ার অলরাউন্ড কীর্তি অনেক দিনই দেখেনি ক্রিকেট। সেই ২০০৫ অ্যাশেজে ৪০২ রান করার পাশাপাশি ২৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। ২০০১ ওয়েস্ট ইন্ডিজ সফরে দক্ষিণ আফ্রিকার শন পোলকের আছে এমন সাফল্য (৩০২ রান ও ২০ উইকেট)। গত ৩০ বছরে উদাহরণ এই দুটিই। ১৩৭ বছরের ইতিহাসে মাত্র ১৫ বার এই কীর্তি দেখেছে টেস্ট ক্রিকেট।