প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৩ বলে ৩ চার ও ৪ ছয়ে অপরাজিত ৭১ রান। এরপর বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট। শারজায় পাকিস্তান ক্রিকেট লিগে লাহোর কালান্দার্সের বিপক্ষে এই অলরাউন্ড কীর্তি করাচি কিংসের রবি বোপারার। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে ম্যাচে ফিফটি ও ৬ উইকেট নেওয়ার তৃতীয় কীর্তি গড়লেন ইংলিশ অলরাউন্ডার। প্রথম কীর্তিটি দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হলের। ২০০৮ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি কাপে উস্টারশায়ারের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৬৬ রান করার পর বল হাতে ২১ রানে ৬ উইকেট নিয়েছিলেন প্রোটিয়া অলরাউন্ডার। দ্বিতীয় কীর্তিটি বাংলাদেশের সাকিব আল হাসানের। ২০১৩ সালে সিলেটে বিজয় দিবস টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংকের সাকিব ব্যাট হাতে করেন ২৮ বলে অপরাজিত ৫৭। এরপর ১৮ রানে ৬ উইকেট। তাঁর ঘূর্ণিজাদুতে প্রতিপক্ষ মোহামেডান অলআউট হয় ৪৫ রানে।