প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট হাতে ২৬২০ রান। বল হাতে ২০১ উইকেট। টি-টোয়েন্টি পরিসংখ্যানটাই পরিচয় করিয়ে দিচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া ষষ্ঠ অলরাউন্ডার সাকিব। এই ছয়ের একজন কাইরন পোলার্ড ২১৪ উইকেট নেওয়ার পাশাপাশি রান করেছেন ৫৮৮৭। ৪ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া অলরাউন্ডার দুজন—ডোয়াইন ব্রাভো ও আজহার মেহমুদ। ব্রাভোর রান ৪২৩৮, উইকেট ২৭৮টি। মেহমুদ করেছেন ৪০৩২ রান ও উইকেট নিয়েছেন ২৫০টি। দক্ষিণ আফ্রিকার অ্যালবি মরকেল ৩৭৪৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২২৮টি। তালিকার পঞ্চম খেলোয়াড় শহীদ আফ্রিদি। গতকাল পর্যন্ত ‘বুমবুম’ আফ্রিদি করেছেন ২৮৩৩ রান, উইকেট নিয়েছেন ২১০টি।