প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন বিসিবি উত্তরাঞ্চলের মাহমুদুল হাসান। আপনি কি জানেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ও নবম সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান? মাহমুদুল ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে ৫৭টি যুব ওয়ানডে খেলে ৬৬টি উইকেট পেয়েছেন, রান করেছেন ১১৬৮। মাহমুদুলের চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু পাকিস্তানের ইমাদ ওয়াসিম (৭৩) ও ভারতের পীযূষ চাওলা (৭১)। বাংলাদেশের সোহরাওয়ার্দী শুভ ৫৫ উইকেট নিয়ে আছেন তালিকার সাতে। ব্যাটিংয়ে সবার ওপরে পাকিস্তানের সামি আসলাম (১৬৯৫)। বাংলাদেশের এনামুল হক বিজয় (১৩২৬) চারে ও মোসাদ্দেক হোসেন (১১৮৫) আছেন আটে।