অলরাউন্ডার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

ম্যাচ শেষে বাংলাদেশের পক্ষে সেরা পারফরম্যান্সের পুরস্কার নিতে যাওয়ার আগে সাকিব এমন বিষণ্ন কেন, এটা তো অনুমান করতেই পারছেন। বড় ব্যবধানে হেরেছে দল, যে কারণে পরিপূর্ণতা পায়নি অনন্য এক অর্জনের আনন্দও। আবদুর রাজ্জাককে ছাড়িয়ে কাল টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি নিজের করে নিলেন। সর্বোচ্চ রানের রেকর্ডটি তো আগে থেকেই তাঁর দখলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের পক্ষে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সেরা শুধু সাকিবই।