অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন
মিচেল জনসন

১৯৯৯ রান, ২৯৯ উইকেট। দু-দুটি মাইলফলকের হাতছানি সামনে নিয়ে এজবাস্টন টেস্টটা শুরু করেছিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ২ হাজার রানের মাইলফলকটা পেরিয়ে গেছেন পরশু টেস্টের প্রথম দিনেই। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে টেস্টে জনসনের রান ২০০২। কাল জনি বেয়ারস্টোকে উইকেট–কিপারের ক্যাচ বানিয়ে জনসন পেয়ে গেলেন ৩০০তম উইকেটও। শেন ওয়ার্নের (৩১৫৪ রান ও ৭০৮ উইকেট) পর দ্বিতীয় অস্ট্রেলীয় হিসেবে টেস্টে ২ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেলেন জনসন। ওয়ার্ন-জনসন ছাড়া এই ‘ডাবল’ আছে আরও ১০ ক্রিকেটারের। ১৯৮৪ সালে সবার আগে যেটি ছুঁয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। এ ছাড়া এই তালিকায় লেখা হয়েছে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টোরি, ভারতের কপিল দেব, অনিল কুম্বলে ও হরভজন সিং, পাকিস্তানের ইমরান খান ও ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং শ্রীলঙ্কার চামিন্ডা ভাসের নাম।