অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে ৯১ রান করেছিলেন প্রথম ইনিংসে। রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিপক্ষে পরে বল হাতেও ৬ উইকেট নেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ত্রিপুরা ফলো অনে পড়লে দ্বিতীয় ইনিংসে আবার বল হাতে ৫ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ১১ উইকেট ভারতীয় অলরাউন্ডারের। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিলেন জাদেজা। এখানেই শেষ নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরিও আছে তাঁর। সব মিলিয়ে জাদেজা গড়লেন দুর্দান্ত এক কীর্তি। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি করে ট্রিপল সেঞ্চুরি ও তিনবারের বেশি ১০ উইকেট আছে মাত্র আর দুজন ক্রিকেটারের। দুজনই ইংলিশ—ডব্লু জি গ্রেস ও ওয়ালি হ্যামন্ড। ৬৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে হ্যামন্ডের ট্রিপল সেঞ্চুরি চারটি, ১০ উইকেট পেয়েছেন ৩ বার। তিনটি ট্রিপল সেঞ্চুরি গ্রেসেরও, তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ক ১০ উইকেট পেয়েছেন ৬৪ বার! এর জন্য অবশ্য ৮৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হয়েছে গ্রেসকে। জাদেজা এই তালিকায় নাম তুলেছেন মাত্র ৫৭ ম্যাচ খেলেই!