অলরাউন্ডার-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাক ক্যালিসের অবসরের পর থেকেই কথাটা বারবার ঘুরেফিরে আসছে। একেবারে নিখাদ অলরাউন্ডার নেই দক্ষিণ আফ্রিকার। কিছুদিন ধরে পালা করে দায়িত্বটা সামলাচ্ছেন রায়ান ম্যাকলারেন কিংবা ওয়েইন পারনেল। কিন্তু এঁরা কেউ তো আর ক্যালিস নন! নিখাদ অলরাউন্ডারের এই অভাবটাই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের একমাত্র দুর্বল দিক বলে মনে করেন রাহুল দ্রাবিড়। ক্রিকইনফোর সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলাপচারিতায় সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘৭ নম্বরে একজন নিখাদ অলরাউন্ডার দরকার ছিল তাদের। অথবা শুরুর পাঁচ-ছয়জন ব্যাটসম্যানের মধ্যে এমন কেউ যিনি মিডিয়াম পেস করতে পারেন।’ সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ আবার এটাকে বড় সমস্যা মনে করেন না। তাঁর ধারণা, গায়ে লেগে থাকা ‘চোকার’ ছাপটা ভুলে পারফর্ম করাটাই দক্ষিণ আফ্রিকার বড় চ্যালেঞ্জ হতে পারে নকআউট পর্বে। ক্রিকইনফো।