অলরাউন্ডারদের শীর্ষে দিলশান

বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে গেছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের পুল পর্ব শেষে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব।
বিশ্বকাপের আগে চতুর্থ স্থানে থাকা দিলশান উঠে গেছেন এক নম্বরে। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ রয়েছেন একই জায়গায়।
শীর্ষে থাকা তিলকারত্নে দিলশানের রেটিং ৪১৫, আর সাকিবের ৩৯৮। অ্যাঞ্জেলা ম্যাথুজের রেটিং ৩৮৪।
সেরা দশে অস্ট্রেলিয়ার তিনজন, পাকিস্তানের দুজন, শ্রীলঙ্কার দুজন এবং বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের একজন করে খেলোয়াড় রয়েছেন।
র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ষষ্ঠ স্থানে পাকিস্তানের শহীদ আফ্রিদি, সপ্তম স্থানে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, অষ্টম স্থানে ভারতের রবীন্দ্র জাদেজা, নবম স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন এবং দশম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন।