প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮.৭৫ গড়ে ২৩৫ রান। ২৩.১৭ গড়ে ১৭ উইকেট। মাত্রই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-ভারত টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স। সিরিজে ভারতীয় অলরাউন্ডারের ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য ৩৫.৫৭। দেশের বাইরে কোনো সিরিজে কমপক্ষে ২০০ রান করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন যেসব ভারতীয় খেলোয়াড়, তাঁদের মধ্যে ব্যাটিং-বোলিংয়ের গড়ের পার্থক্যে অশ্বিনই সবার সেরা। ব্যাটিং-বোলিংয়ের গড়ের পার্থক্যকে মানদণ্ড ধরলে টেস্ট ইতিহাসে কোনো সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সবার ওপরে থাকেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক ব্যাটে-বলে সবচেয়ে ভালো সিরিজ কাটান ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজে ২৯২.০০ গড়ে ২৯২ রান করা আকরাম বাঁহাতি পেসে নেন ১১ উইকেট (১৬.৩৬ গড়)। গড়ের পার্থক্য ছিল মাত্র ২৭৫.৬৩!