অলস ম্যাক্সওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ব্যাট হাতে তিনি দুর্বার। রান তোলেন ঝড়ের গতিতে। কিন্তু এই গ্লেন ম্যাক্সওয়েলই ব্যক্তিজীবনে ভীষণ অলস! সামান্য কিছু রান্না করে খেতেও তাঁর আলসেমি। তথ্যটা দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ম্যাক্সওয়েলের সতীর্থ অ্যারন ফিঞ্চ। ভাবছেন, তিনি কীভাবে জানলেন? মেলবোর্নে ফিঞ্চের বাড়িতে বছর খানেক অতিথি হিসেবে ছিলেন ‘ম্যাড ম্যাক্স’। রান্না দূরে থাক, একটা দিনের জন্য বাসন ধোয়া, ঘর গোছানোর কাজেও সাহায্য করেননি। ব্রিটিশ একটি ট্যাবলয়েডকে সেই তথ্য দিয়ে ফিঞ্চ অবশ্য বলেছেন, ‘তবে সে বন্ধু হিসেবে দারুণ ছিল। খুব মজার মানুষ। সব কাজ আমি করলেও ওর সঙ্গটা খুব উপভোগ করতাম।’ কিছুদিন হলো নিজের বাড়ি কিনে আলাদা হয়ে গেছেন ম্যাক্সওয়েল। এখন সেই সঙ্গটা নাকি খুব মিস করেন ফিঞ্চ। টেলিগ্রাফ।