অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’–এ জিতবে কোন দল?

দুবাইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ডফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে ভারত–নিউজিল্যান্ড ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’। তিন ম্যাচ খেলে সবগুলোতে জিতে এরই মধ্যে এই গ্রুপ থেকে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। অন্যদিকে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হেরে। আজ নিজেদের মধ্যে ম্যাচটায় যে দল হেরে যাবে, তাদের জন্য সেমিফাইনালের পথ কঠিন হয়ে যাবে অনেক।

এ ম্যাচের আগেই তাই চাপে আছে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই। সেই চাপ জয় করে নিজেদের খেলাটা ঠিকভাবে যারা খেলতে পারবে, তারাই হয়তো জয়ের মুখ দেখবে। সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে তারা।

পাকিস্তানের কাছে হেরে ভারতের বিশ্বকাপ শুরু হওয়াটা মানতে পারছেন না দেশটির ক্রিকেটপ্রেমীরা। চারদিকে চলছে সমালোচনার ঝড়। এর মধ্যে আবার দলটির সাবেক ক্রিকেটারসহ বিভিন্ন দেশের সাবেকরা ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে একাদশ নির্বাচন নিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কে জানে শেষ পর্যন্ত বিশাল এই চাপ সামলে আর সঠিক একাদশ বেছে নিয়ে ম্যাচটা তিনি নিজেদের করে নিতে পারবেন কি না।

অন্যদিকে নিউজিল্যান্ডও বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তানের কাছে হার দিয়ে। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পাকিস্তানেরই ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে প্রেরণা মানছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ভারতকে গুঁড়িয়ে দিতে তিনি আফ্রিদির মতো বোলিং করতে চান। যেমন বোলিং আফ্রিদি করেছিলেন ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দিতে।

শেষ পর্যন্ত কী হবে, কে জিতবে অলিখিত এই কোয়ার্টার ফাইনাল? পাঠক আপনার মতামত জানান ভোটের মাধ্যমে।