প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো এই দেশে তেমন কিছু নয়। কিন্তু পাশ্চাত্যে সেটা শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য গাড়ি চালানোর লাইসেন্স হারানো থেকে শুরু করে জেলে পর্যন্ত যেতে হতে পারে। অ্যান্ড্রু ফ্লিনটফকে অত দূর যেতে হয়নি, তবে আরেকটু হলেই লাইসেন্স হারিয়ে ফেলতে বসেছিলেন। সাবেক ইংল্যান্ড ক্রিকেট অধিনায়ক পরশু গতিসীমা লঙ্ঘন করে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি আদালতেও হাজির করা হয়। এর আগে আরও তিনবার এমন অপরাধ করেছিলেন। নিয়ম অনুযায়ী ফ্রেডির গাড়ি চালানোর অধিকার হারানোর কথা। কিন্তু শুধু জরিমানা দিয়েই পার পেয়ে যান। আদালতকে ফ্রেডি বোঝাতে পেরেছেন দাতব্য কাজের জন্য তাঁকে প্রায়ই ছোটাছুটি করতে হয়। সে কারণেই অজান্তে ওই নিয়মভঙ্গ। ফ্রেডির দাতব্য কাজ সুবিদিত, আদালত তাই এ যাত্রা তাঁকে ছেড়ে দিয়েছেন! বিবিসি।