অশ্বিন-ঋদ্ধিমানের সেঞ্চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ১২৬ রানেই প্রথম ৫ উইকেট হারিয়েছিল ভারত। কাল দ্বিতীয় দিনে বিরাট কোহলির দল শেষ ৫ উইকেট হারাল ১৪ রানের মধ্যে। এরপরও সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ভারতীয়রা করেছে ৩৫৩ রান।
ভারতের রানটা যে সাড়ে তিন শ পেরোল, তার পুরো কৃতিত্বই রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার। ষষ্ঠ উইকেটে ২১৩ রান যোগ করেই বিপর্যয় সামলেছেন এ দুজন। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। অশ্বিনের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা ১১৮ রানের। ১০৪ রান করেছেন প্রথম সেঞ্চুরি পাওয়া উইকেটকিপার ঋদ্ধিমান। প্রথম দিনের চা-বিরতির আগেই পাঁচ উইকেট হারিয়েছিল ভারত। এরপর পরশু দিনের বাকিটা সময় এবং কাল প্রথম সেশনটাও নিরাপদে পার করেন অশ্বিনরা। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার অভিষিক্ত আলজারি জোসেফ ও দ্বিতীয় টেস্ট খেলা মিগুয়েল কামিন্স নিয়েছেন ৩টি করে উইকেট। ক্রিকইনফো।