প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মৌসুমে ১৩ টেস্টের ১০টিতে জয়। চারটি সিরিজে খেলে জয় চারটিতেই। টেস্টে দারুণ একটা মৌসুম কেটেছে ভারতের। এই ১৩ ম্যাচের সব কটিই খেলেছেন মাত্র তিনজন—চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ভারতের জয়ে তিনজনই রেখেছেন বড় ভূমিকা। চারটি সিরিজেই পূজারার ব্যাটিং গড় ছিল ৫০-এর বেশি। অন্যদিকে ৮২ উইকেট নিয়ে অশ্বিন গড়েছেন এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড। জাদেজাও খুব একটা কম যাননি, পেয়েছেন ৭১ উইকেট, যা কিনা এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ। দুজনে মিলে এই মৌসুমে ২৪.১৪ গড়ে উইকেট নিয়েছেন ১৫৩টি। রেকর্ড এটাও। এর আগে এক মৌসুমে জুটি বেঁধে সর্বোচ্চ ১১৭ উইকেট নিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা ও স্টুয়ার্ট ম্যাকগিল। অস্ট্রেলিয়ার পেস-স্পিন জুটির কীর্তিটা ১৯৯৮-৯৯ মৌসুমের। ক্রিকইনফো।