অশ্বিন-জাদেজার বিশ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো মৌসুমে ১৩টি টেস্ট খেলবে ভারত। এর মধ্যে ৬টি হয়ে গেছে। বাকি ৭টিতে যাতে দলের নিয়মিত খেলোয়াড়দের পাওয়া যায় সে জন্য সীমিত ওভারের ক্রিকেট থেকে অনেককে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে ভারত। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ইংল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজ থেকে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি আর উমেশ যাদবকে বিশ্রাম দিতে চান কোচ অনিল কুম্বলে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টেস্টের সিরিজ শেষে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পিটিআই।