অশ্বিন-বচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কেউ বলছেন, উইকেটটা একেবারে ‘নারকীয়’। আবার কেউ বলছেন, টেস্ট ক্রিকেটের জন্যই এটা লজ্জা। তবে নাগপুর টেস্টে ১২ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিনের এসব নিয়ে ভাবতে বয়েই গেছে। এই উইকেট নিয়ে এত কথা! কিন্তু বিদেশের উইকেটে যখন সুইং-পেসে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠে, তখন তো কেউ কিছু বলে না? অশ্বিন সেটিই মনে করিয়ে দিয়েছেন। জোহানেসবার্গে খেলার সময় তো তিনি কোনো অভিযোগ করেননি। এক বছর দলের বাইরেও ছিলেন। অশ্বিন ভোলেননি ট্রেন্ট ব্রিজের উইকেট যেখানে প্রায় দুই দিনেই শেষ হয়ে গেছে টেস্ট। তখন ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে কথা হয়েছে, পিচ নিয়ে কিন্তু এত কথা হয়নি। স্পিনিং উইকেটে কী সমস্যা, সেটাও বুঝে উঠতে পারছেন না নাগপুর টেস্টের ম্যাচসেরা বোলার। সরাসরি কিছু বলেননি, কিন্তু দক্ষিণ আফ্রিকাকে পরোক্ষে জানিয়ে দিলেন, ‘নাচতে না জানলে উঠোন বাঁকা’ই মনে হয়! টাইমস অব ইন্ডিয়া।