অশ্বিনের ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান বোথাম টেস্টে দ্রুততম ডাবল
ইয়ান বোথাম টেস্টে দ্রুততম ডাবল

টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেট এমন কোনো বিরল কীর্তি নয়। কালকের আগ পর্যন্তও ৫৮ জন ক্রিকেটার এটা করে দেখিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন কাল ৫৯তম ক্রিকেটার হিসেবে মাইলফলকটি ছুঁলেন। তবে ভারতের এই অলরাউন্ডার এই কীর্তিটা গড়েছেন নিজের ২৪তম টেস্টে। এর চেয়ে কম সময়ে মাইলফলকটি ছুঁতে পেরেছেন মাত্র দুজন। ভারতেরই ভিনু মানকড়ের লেগেছিল ২৩ টেস্ট, আর ২১ টেস্ট লেগেছিল সাবেক ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামের। একটা জায়গায় অশ্বিন অনন্য। এই ক্লাবে যে নয়জন ভারতীয় আছেন, তাঁদের মধ্যে অশ্বিনের ব্যাটিং গড়ই (৩৭.৩) সবচেয়ে বেশি। সবসুদ্ধ এই ক্লাবে সবচেয়ে বেশি প্রতিনিধি অস্ট্রেলিয়ার, ১২ জন। বাংলাদেশের আছে দুজন, মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসান।