অশ্বিনের রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২ টেস্টে ১৭৬ উইকেট। এর মধ্যে দেশের মাটিতে রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ১২৬ উইকেট, বিদেশে ৫০টি। সে তো হতেই পারে। বেশির ভাগ ক্রিকেটারেরই বিদেশের চেয়ে দেশের মাটিতে পারফরম্যান্স বেশি উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজেই ৪ টেস্টে তাঁর ৩১ উইকেট। কিন্তু দেশের মাটিতে এই পারফরম্যান্স দিয়েও কেন যেন ভারতের অনেক ক্রিকেটপ্রেমীরই মন জয় করতে পারছেন না অশ্বিন। টুইটারে এমনই একজন ভারতীয় অফ স্পিনারকে খোঁচা দিয়ে লিখলেন, ‘শুধু এশিয়াতেই আপনার যা বাহাদুরি। বিদেশের মাটিতে আপনি কোনো কাজেরই না। সেসব জায়গায় অনেকেই আপনার চেয়ে ভালো।’ খোঁচা খেয়ে ছেড়ে দেননি অশ্বিন। যেন ক্যারম বল ছুড়লেন তাঁর দিকে, ‘আমাকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আগে আপনার ছেলেমেয়েকে লেখাপড়া শেখান। আমি কি আপনাকে জিজ্ঞেস করে উইকেট নিই?’ সেই ক্রিকেটপ্রেমী এবার চুপ! টুইটার।