অসন্তুষ্ট জয়াসুরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটা শ্রীলঙ্কার জন্য নিজেদের ঝালাই করে নেওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ। কিন্তু এক ম্যাচ হাতে রেখে ৪-১ ব্যবধানে সিরিজ হেরে সব কেমন ওলট-পালট হয়ে গেছে শ্রীলঙ্কার। স্বাগতিকদের কাছে এমন বিধ্বস্ত হওয়ায় বিশ্বকাপের আগে দুশ্চিন্তা বেড়ে গেছে শ্রীলঙ্কার প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার, ‘নিউজিল্যান্ডে দলের যা পারফরম্যান্স তাতে আমি মোটেও সন্তুষ্ট নই। অনেকগুলো জায়গায় উন্নতি করতে হবে। আগামী কয়েক দিনে আমাদের কাজ হচ্ছে সেসব জায়গাগুলো খুঁজে বের করা।’ সিরিজের প্রথম ও পঞ্চম ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ১০১/৫ ও ৯৩/৫ হয়ে যাওয়ার পরও। দায়টা তাই বোলারদের ওপরই বেশি দিচ্ছেন জয়াসুরিয়া, ‘বড় দুশ্চিন্তা বোলারদের নিয়ে। বিশ্বকাপের আগে তাদের ফর্মে ফিরতে হবে।’ অবশ্য এসবের মধ্যেও এই সিরিজ থেকে একটা প্রাপ্তিও দেখছেন সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার, ‘একমাত্র ইতিবাচক দিক হচ্ছে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছি, বিশ্বকাপেও আমাদের প্রথম ম্যাচটা তাদের বিপক্ষেই।’ ক্রিকইনফো।