অসম্ভবের পেছনে ছুটছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপেনার ডিন এলগার যখন ৫৫ রানে আউট, দক্ষিণ আফ্রিকার রান ঠিক তার দ্বিগুণ—১১০। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শকের দাবি, ইনিংস এখনই ঘোষণা করে দিক স্বাগতিক দল! জেতার রান তো হয়েই গেছে!
ইঙ্গিতটা পরিষ্কার, প্রোটিয়াদের লিড তখন ৩৯২, প্রথম ইনিংসে ১১০ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার জন্য এ রান তাড়া করা প্রায় অসম্ভব। ফাফ ডু প্লেসি অবশ্য বিবেচক মানুষ, ২২৪ রানে ইনিংস ঘোষণা করে ৫০৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে।
টেস্টের চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার সর্বোচ্চ ইনিংসটি ৪১০ রানের। টেস্টটি জিততে হলে রান তাড়ার বিশ্ব রেকর্ড ভাঙার আগে নিজেদের রেকর্ডই নতুন করে লিখতে হবে। সে লক্ষ্যে শুরুটা হয়েছে বাজে। ভারনন ফিল্যান্ডার ও কাগিসো রাবাদার জোড়া উইকেটে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। ১৩০ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য এখনো ৩৭৭ রান দরকার তাদের। সূত্র: টেন ৩।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩৯২ ও ৫১.৫ ওভারে ২২৪/৭ ডি. (এলগার ৫৫, ডু প্লেসি ৪১; লাকমল ৪/৬৯)। শ্রীলঙ্কা: ১১০ ও ৪০ ওভারে ১৩০/৪ (ম্যাথুস ২৯*, সিলভা ২৯; ফিল্যান্ডার ২/৩৪, রাবাদা ২/২২)।