প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ শাহ কোটলায় এরই মধ্যে ৪০৩ রানের লিড নিয়ে নিয়েছে ভারত। এটি পেরোনোই দক্ষিণ আফ্রিকার কাছে অক্সিজেন ছাড়া এভারেস্টে ওঠার মতো কঠিন মনে হতে পারে। ইতিহাসও সেই সাক্ষ্য দিচ্ছে, এশিয়ায় এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে ৪০০-এর বেশি রান
করতে পেরেছে মাত্র একটি দলই। সেই ‘গৌরবটা’ বাংলাদেশের, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় চতুর্থ ইনিংসে ৪১৩ রান করার পরও অবশ্য বাংলাদেশ হেরেছিল। এরপরের সর্বোচ্চ স্কোর যাদের, সেই নিউজিল্যান্ডও ৩৯৭ রান করে ২০০৯ সালে শ্রীলঙ্কার কাছেই হেরেছিল। ভারতের মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটা স্বাগতিকদেরই, ২০০৮ সালে চেন্নাইয়ে ৩৮৭ রান করে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। আর দক্ষিণ আফ্রিকা ভারতে চতুর্থ ইনিংসে কখনো ২০০-ই পেরোতে পারেনি!