অসুস্থ হয়ে আইসিইউতে খালেদ মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
খালেদ মাহমুদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।
প্রথম আলোকে মুঠোফোনে জালাল ইউনুস বলেন, ‘সুজন (খালেদ মাহমুদ) বর্তমানে সেমি কোমা অবস্থায় আছেন। আজ (রোববার) রাতটা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সকালের মধ্যে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদ মাহমুদকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গতকাল রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খালেদ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।