অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওপর প্রত্যাশার চাপটা তাই আকাশচুম্বী। সেই চাপটা কি আরেকটু বাড়িয়ে দিলেন স্টিভেন ফ্লেমিং? নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন এবারের বিশ্বকাপের ফাইনাল হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে। এর আগে আরও দুই সাবেক অধিনায়ক মার্টিন ক্রো ও জন রাইট বলেছিলেন ব্রেন্ডন ম্যাককালামের দল এবার অভাবিত কিছুই করবে।
পরশু বিশ্বকাপের অফিশিয়াল ওয়েবসাইটে ফ্লেমিং সরাসরিই বললেন তাসমান প্রতিবেশীদের ফাইনাল খেলার কথা, ‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। দক্ষিণ আফ্রিকা কাছাকাছি যাবে। ডার্ক হর্স হবে ওয়েস্ট ইন্ডিজ।’ ১৯৯৯ থেকে ২০০৭ পর্যন্ত তিনটি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ফ্লেমিংকে আশা জোগাচ্ছে নিউজিল্যান্ড দলে ম্যাচজয়ী একঝাঁক খেলোয়াড়ের উপস্থিতি, ‘কেন উইলিয়ামসন, রস টেলর, ব্রেন্ডন ম্যাককালাম, বোলিংয়ে টিম সাউদি, ড্যানিয়েল ভেট্টোরি, ট্রেন্ট বোল্টরা তো আছেই আমি তিন-চারজন খেলোয়াড়ের নাম বলতে পারব যারা কিছু করতে পারে। এটাই আমাকে আশাবাদী করছে।’
১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়েই পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। নিউজিল্যান্ড স্টাফ।