অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিসবেনে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি
ব্রিসবেনে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

ব্রিসবেনে পৌঁছানোর পর এক দিন বিশ্রামে ছিলেন খেলোয়াড়েরা। বিশ্রামের পর আজ মঙ্গলবার সকালে প্রথম অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজার দল অনুশীলন করছে অ্যালান বোর্ডার গ্রাউন্ড-সংলগ্ন ইনডোর ও আউটডোরে।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, পুরোদমে অনুশীলন শুরু হয়েছে। অনেকটা সময় নেটে কাটিয়েছেন খেলোয়াড়েরা। আজ প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে বাংলাদেশ দল।
অনুশীলন শেষে ফেসবুকে নিজের পেজে একটি ‘সেলফি’ পোস্ট করেছেন ওপেনার এনামুল হক। সেখানে লিখেছেন, ‘দারুণ লাগছে, প্রথম দিনের অনুশীলন শেষে!’