অস্ট্রেলিয়ায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি সিডনিতে উড়ে গেছে জেসন হোল্ডারের দল। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের এই শহরে ক্যারিবীয়রা আট দিন ব্যাটিং, ফিল্ডিং আর ডেথ ওভার-পাওয়ার প্লের বোলিং অনুশীলন করবে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে ৪-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে ৯ ফেব্রুয়ারি তাদের ‘বিশ্বকাপ অভিযান’ শুরু হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি), সেটি অবশ্য ইংল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা স্কটল্যান্ডের সঙ্গে। ক্যারিবীয়রা এরপর যাবে নিউজিল্যান্ড, সেখানেই শুরু হবে তাদের বিশ্বকাপের মূল পর্ব। হোল্ডারদের প্রথম ম্যাচ নেলসনে, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
গ্রুপ ‘বি’তে ওয়েস্ট ইন্ডিজের আর পাঁচ প্রতিপক্ষ হলো ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত। আইএএনএস।