অস্ট্রেলিয়া দলে নেই ফকনার-মার্শ
আয়ারল্যান্ডের সঙ্গে একমাত্র ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাঁচ ওয়ানডের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর, ১২ নভেম্বর পঞ্চম ও শেষ ম্যাচ।
অভিষেকের অপেক্ষায় থাকা নতুন তিন পেসার এবং জন হ্যাস্টিংস ও স্কট বোল্যান্ডকেই নিয়েই সাজানো হয়েছে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। টেস্ট সিরিজ সামনে রেখে ওয়ানডে সিরিজে আগেই বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে।
প্রায় আনকোরা এক বোলিং লাইনআপ নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক স্টিভ স্মিথের জন্য বড় এক ভরসা হতে পারতেন জেমস ফকনার। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে দারুণ কেরছেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করেছেন নিজের প্রথম হ্যাটট্রিকও। কিন্তু কাল সিরিজের দল থেকে ছিটকে পড়লেন এই পেসারও। পায়ের পেশিতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা যাওয়া হচ্ছে না তাঁর।
শ্রীলঙ্কা সিরিজে পাওয়া চোট ছিটকে দিয়েছে শন মার্শকেও। তাঁর জায়গায় সুযোগ পাচ্ছেন ওই সিরিজেই বাজে খেলে প্রাথমিকভাবে ছিটকে পড়া উসমান খাজা। রয়টার্স।