অস্ট্রেলিয়া দলে হিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম জিম্বাবুয়েতে। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। সেই গ্রায়েম হিক এবার ঢুকলেন অস্ট্রেলিয়ার কোচিং দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরের অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন হিক। ড্যারেন লেম্যানের অনুপস্থিতিতে এই সফরে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করবেন জাস্টিন ল্যাঙ্গার। কাল নতুন বোলিং কোচের নামও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চুক্তির মেয়াদ শেষ করা ক্রেগ ম্যাকডারমটের জায়গা নিচ্ছেন তাসমানিয়ার সাবেক ফাস্ট বোলার অ্যাডাম গ্রিফিথ। আগামী জুনে ত্রিদেশীয় সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। এএফপি, ক্রিকইনফো।