অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে জিততেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারে ৮ রানও নিয়েছিল প্রোটিয়ারা। কিন্তু এরপরে সেই যে বৃষ্টি এসে ম্যাচটি থামিয়ে দিল, আর শুরুই করা গেল না। পরশু এই ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১১ ও ৮। রয়টার্স।