অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

হংকং ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। মূলধারার বাইরে সিক্স এ সাইড অর্থাৎ ছয়জনের দল নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮ দল। অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় জন হেস্টিংস। বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। নির্ধারিত ৫ ওভারে ৮৮ রান করেন সাইফরা। সর্বোচ্চ ৩৪ রান করেছেন আফিফ হোসেন। জবাবে অস্ট্রেলিয়া আটকে যায় ৮২ রানে। শেষ ওভারে ৭ রান দিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন আফিফ। হেস্টিংস করেন ৩২ রান। বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশ | ||||
| রান | বল | ৪ | ৬ |
সাইফ ক হেস্টিংস ব রিয়ারডন | ১৪ | ৭ | ৩ | ০ |
আফিফ অবসর | ৩৪ | ১১ | ৬ | ১ |
মাহিদুল অপরাজিত | ২২ | ৯ | ১ | ২ |
অনিক রানআউট | ১১ | ৩ | ১ | ১ |
অতিরিক্ত (লেবা ১, ও ৬) | ৭ | |||
মোট (৫ ওভারে) | ৮৮ | |||
উইকেট পতন: ১-১৭ (সাইফ, ১.৩), ২-৮৮ (অনিক, ৪.৬) | ||||
বোলিং: নায়ার ১-০-১৪-০, রিয়ারডন ১-০-১৬-১, গ্রেগরি ১-০-২৩-০, লাফলিন ১-০-২১-০, হেস্টিংস ১-০-১৩-০ | ||||
অস্ট্রেলিয়া | ||||
| রান | বল | ৪ | ৬ |
হেস্টিংস অবসর | ৩২ | ১০ | ১ | ৪ |
রিয়ারডন অপরাজিত | ২৬ | ১১ | ২ | ২ |
গচ রানআউট | ১১ | ৬ | ১ | ১ |
গ্রেগরি অপরাজিত | ৬ | ৩ | ০ | ১ |
অতিরিক্ত (লেবা ১, ও ৬) | ৭ | |||
মোট (৫ ওভারে) | ৮৮ | |||
উইকেট পতন: ১-৭৬ (গচ, ৪.৩) | ||||
বোলিং: মনিরুল ১-০-২৪-০, অনিক ১-০-১৫-০, সাইফ ১-০-১৮-০, রবিউল ১-০-১৭-০, আফিফ ১-০-৭-০ | ||||
ফল: বাংলাদেশ ৬ রানে জয়ী। | ||||