অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন ফকনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলে থাকলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শেন ওয়াটসনের ফিটনেস ফিরে পাওয়াটা অনিশ্চিত। তাই তাঁর বিকল্প হিসেবে টেস্ট দলে রাখা হয়েছিল মিচেল মার্শকে। কিন্তু তাঁর হ্যামস্ট্রিং চোট অস্ট্রেলিয়া টেস্ট দলে জায়গা করে দিয়েছে আরেকজনকে—জেমস ফকনার। মার্শের বিকল্প হিসেবে তাঁকে টেস্ট দলে নেওয়ার কথা কাল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলার সময় চোট পান মার্শ। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২২ অক্টোবর, দুবাই স্টেডিয়ামে। ক্রিকইনফো।