অস্ট্রেলিয়ার দরকার ১৮৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাজেলউড একাই নিয়েছেন ৬ উইকেট। ছবি: এএফপি।
হ্যাজেলউড একাই নিয়েছেন ৬ উইকেট। ছবি: এএফপি।

ইতিহাসের প্রথম দিনরাতের টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া। গোটা দুটি দিন হাতে রেখে জেতার জন্য স্টিভেন স্মিথদের দরকার মাত্র ১৮৭ রান। আজ রোববার টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২০৮ রানেই।
অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজেলউডই মূলত শেষ করে দিয়েছেন কিউইদের। ৭০ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের নতুন চ্যালেঞ্জের স্বপ্নটা গুঁড়িয়ে দিয়েছেন তিনি নিজের হাতেই। হ্যাজেলউডের পাশাপাশি মিচেল মার্শ নিয়েছেন ৩ উইকেট, নাথান লায়ন একটি।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দিকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। কিন্তু সে অনুযায়ী ব্যাটিংটা মোটেও ভালো হয়নি তাদের। দ্বিতীয় দিন রাতেই স্কোরবোর্ডে মাত্র ১১৬ রান তুলতেই ৫ উইকেট হারানোর পর টেইল এন্ডাররা যা দিয়েছেন তাই তো অনেক। অভিষিক্ত মিচেল স্যান্টনারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪৫ রান। এ ছাড়া রস টেলর করেছেন ৩২ আর ডগ ব্রেসওয়েল ২৭। এই তিন ব্যাটসম্যানের সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের ২০, টিম সাউদির ১৩, মার্ক ক্রেইগের ১৫ আর মার্টিন গাপটিলের ১৭ রানের সুবাদে কিছুটা লড়াই করার পুঁজি পাচ্ছে নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৫ রান। সূত্র: স্টারস্পোর্টস-২