অস্ট্রেলিয়ার বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে অনুষ্ঠানরত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়ার মেয়েরা ৩৬ রানে হেরেছে ভারতের কাছে। ভারত না বলে হারমানপ্রীত কৌরের কাছে বলাই ভালো। ২০টি চার ও ৭টি ছয়ে ১১৫ বলে তাঁর হার না মানা ১৭১ রানের সুবাদে ৪ উইকেটে ২৮১ রান করে ভারত। বৃষ্টিবিঘ্নিত ৪২ ওভারের ম্যাচে ৪০.১ ওভারে অস্ট্রেলিয়া অলআউট ২৪৫ রানে। পরশুর ফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের সঙ্গে। ক্রিকইনফো।