গলের স্পিনসহায়ক উইকেটে কাল ছড়ি ঘুরিয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে হ্যাটট্রিক করেছেন রঙ্গনা হেরাথ। তাঁকে সঙ্গ দিয়েছেন দিলরুয়ান পেরেরা। এই দুজনের স্পিনবিষে নীল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১০৬ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন টেস্ট ইনিংস। ২০০৪ সালে ক্যান্ডি টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১২০ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। এত দিন শ্রীলঙ্কার বিপক্ষে ওটাই ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। সে ‘রেকর্ড’ কাল ভেঙে দিল স্টিভ স্মিথের দল। তবে স্মিথরা সান্ত্বনা পেতে পারেন, অন্তত এক শর নিচে তো গুটিয়ে যেতে হয়নি! ফলে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে এক শর নিচে কখনো অলআউট না হওয়ার রেকর্ডটি অক্ষুণ্ন রইল অস্ট্রেলিয়ার।
বিভিন্ন দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন ইনিংস
স্কোর প্রতিপক্ষ ভেন্যু বছর
৩৬ ইংল্যান্ড বার্মিংহাম ১৯০২
৪৭ দক্ষিণ আফ্রিকা কেপটাউন ২০১১
৭৬ ওয়েস্ট ইন্ডিজ পার্থ ১৯৮৪
৮০ পাকিস্তান করাচি ১৯৫৬
৮৩ ভারত মেলবোর্ন ১৯৮১