অস্ট্রেলিয়ার সেরা ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন স্টিভ স্মিথ। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স আর দুই ধরনের ক্রিকেটে অধিনায়কত্ব মিলিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় তো তাঁরই হওয়ার কথা। কিন্তু সতীর্থ ও সাংবাদিকদের বিচারে বছরের সেরা খেলোয়াড় হতে পারেননি স্মিথ। অধিনায়ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ান বর্ষসেরার পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
বর্ষসেরার লড়াইয়ে ২৪০ ভোট পেয়েছেন বাঁহাতি ওপেনার। স্মিথ পেয়েছেন ২১৯ ভোট। আর বল হাতে দুর্দান্ত এক মৌসুম কাটানো মিচেল স্টার্ক পেয়েছেন ১৮৭ ভোট।
ওয়ার্নার আসলে পেয়েছেন জোড়া পুরস্কার। বছরের সেরা টেস্ট খেলোয়াড়ও হয়েছেন তিনি। এখানেও দ্বিতীয় ও তৃতীয় স্থান স্মিথ-স্টার্কের।
তবে ওয়ানডে সেরার পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। এএফপি।