অস্ট্রেলিয়ার ৯০০ ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ৫ জানুয়ারি ওয়ানডে ইতিহাসের প্রথম ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়া। ৪৬ বছর পর দ্বিতীয় দল হিসেবে গতকাল ৯০০তম ওয়ানডে খেলল অস্ট্রেলীয়রা। প্রথম দলটি কিন্তু প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড নয়। ১৯৭৪ সালে প্রথম ওয়ানডে খেলা ভারতীয়রা গত বছর প্রথম দল হিসেবে খেলেছে ৯০০ ওয়ানডে। ১৬ অক্টোবর ধর্মশালায় সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ৬৮৯ ম্যাচ খেলে ইতিহাসের প্রথম ওয়ানডে খেলা ইংল্যান্ড আছে সপ্তম স্থানে। কালকেরটিসহ ৩৩০ ম্যাচ খেলে বাংলাদেশ আছে দশে।