প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরি। ওয়ানডেতে সেঞ্চুরি নিয়ে যেন ছেলেখেলা করছেন বিরাট কোহলি। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২৫তম সেঞ্চুরি করার আগের রেকর্ড থেকে কোহলি কাল ছেঁটে ফেললেন ৭২ ইনিংস। শচীন টেন্ডুলকার ২৫ সেঞ্চুরি পেয়েছিলেন ২৩৪ ইনিংসে। সর্বশেষ সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির নবম। অস্ট্রেলিয়ায় এসে কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। তবে ভারতীয় ব্যাটসম্যানের সমান ৯টি সেঞ্চুরি আছে আরও দুজনের, দুজনই ইংলিশ—স্যার জ্যাক হবস ও ডেভিড গাওয়ার। হবসের ৯ সেঞ্চুরি ৪৫ ইনিংসে ও গাওয়ারের ৮৬ ইনিংসে। অস্ট্রেলিয়ার মাটিতে ৪০ ইনিংসেই ৯ সেঞ্চুরি পেলেন কোহলি। অস্ট্রেলিয়ায় সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮ সেঞ্চুরি ব্রায়ান লারার (৮৭ ইনিংস)।