প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৫ রানের জুটি গড়েছিলেন দুই ক্যারিবীয় ‘গ্রেট’ ডেসমন্ড হেইন্স ও ভিভ রিচার্ডস। ৩৭ বছর ধরে যা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড হয়ে ছিল। কাল পার্থে ২ রান বেশি করে যে রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ জুটির রেকর্ড অবশ্য এটা নয়। এর চেয়ে বেশি রানের জুটিও আছে দুটি। ২৩৭ রানের রেকর্ড জুটিটি দুই শ্রীলঙ্কান ওপেনার মারভান আতাপাত্তু ও সনাৎ জয়াসুরিয়ার (২০০৩ সালে সিডনিতে)। ভারতের ভিভিএস লক্ষ্মণ ও যুবরাজ সিংয়ের ২১৩ রানের জুটিটিও সিডনিতেই (২০০৪ সালে)। ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডাবল সেঞ্চুরি’ জুটি এই চারটিই।